জিজ্ঞাসা: আপনাদের কথায় কাজে ঠিক থাকে কিনা ?
উত্তর: আলহামদুলিল্লাহ, আমরা এ পর্যন্ত প্রায় ৯৫% পজেটিভ ফিডব্যাক পেয়েছি, যে কোনো সার্ভিস এরপর আমরা প্রায় প্রতিটি গেস্টের থেকে অডিও এবং ভিডিও ফিডব্যাক নিয়েই থাকি, আপনি চাইলে শুনতে এবং দেখতে পারেন।
জিজ্ঞাসা: আমি কি চাইলে যে কোনো সময় উমরাহ পালন করতে এবং নবীজী ( সা:) এর রওজা মুবারক জিয়ারত করতে পারবো ?
উত্তর: হ্যাঁ এখন একাধিকবার উমরাহ পালন করা এবং রাসুলুল্লাহ (সা.)-এর রওজা মুবারক জিয়ারত করা যাবে।
জিজ্ঞাসা: ওমরাহ করতে যেতে চাইলে কি ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক ?
উত্তর: বর্তমান সময়ে বাধ্যতামূলক নয়।
জিজ্ঞাসা: প্যাকেজ কন্ফার্ম হবার পর যদি কোনো কারণে আমি প্যাকেজ ক্যানসিল করতে চাই, অথবা ট্রাভেল করার ২৪ ঘন্টা আগেও যদি কোনো কারণে প্যাকেজ ক্যানসিল করতে চাই, তবে আমি কি প্যাকেজ এর সম্পূর্ণ টাকা ফেরত পাবো ?
উত্তর:এখন পর্যন্ত সৌদি আরব কর্তৃক প্যাকেজ ক্যানসিলেশন পলিসি অনুযায়ী প্যাকেজ কনফার্ম বা বুকিং হয়ে গেলে প্যাকেজ ক্যানসিল করা যাবে না বা অন্য কারো নামে ট্রান্সফার করা যাবে না, অর্থাৎ সম্পূর্ণ টাকা অফেরৎযোগ্য| তবে এয়ার টিকেট টি নতুন করে রি-ইস্যু করা যেতে পারে বা রিফান্ড ও করা যেতে পারে – যা সম্পূর্ণ এয়ারলাইন্স পলিসির উপর নির্ভরশীল (চার্জ প্রযোজ্য)।
জিজ্ঞাসা: উমরাহ পালন করতে যাওয়ার ক্ষেত্রে কি সর্বনিম্ন বা সর্বোচ্চ কোনো বয়স সীমার বাধ্যবাধকতা আছে ?
উত্তর: সৌদি আরবের নতুন নিয়ম অনুযায়ী এখন যে কোনো বয়সের যে কেউ ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন|
জিজ্ঞাসা: ওমরাহ ভিসা করতে এখন কি কি লাগে ?
উত্তর: পাসপোর্ট (কমপক্ষে ০৬ মাস মেয়াদ থাকতে হবে), বর্তমান সৌদি নিয়ম অনুযায়ী মোবাইল
অ্যাপ এর মাধ্যমে সৌদি ভিসা বায়ো নামক
অ্যাপ থেকে বায়োমেট্রিক সম্পাদন করতে হবে, এর পরে শুধু মাত্র পাসপোর্ট স্ক্যান কপি প্রয়োজন হবে, নীল কালারের পাসপোর্ট হলে ট্রাভেল করার সময় অবশ্যই জি ও (GO) সাথে থাকতে হবে, এবং সবুজ পাসপোর্ট হলে কিছুই লাগবে না |
জিজ্ঞাসা: উমরাহ পালন করতে গেলে কি কোয়ারেন্টাইন বা আইসোলেসন দরকার হয় ?
উত্তর: এখন পর্যন্ত লাগছে না |
জিজ্ঞাসা: আপনাদের প্যাকেজ গুলোতে কোনো হিডেন চার্জ আছে কি ?
উত্তর: না, কোনো হিডেন চার্জ নেই |
জিজ্ঞাসা: আমি ওমরাহ করতে আসা বা যাবার সময় দুবাই/তুরস্ক/মিশর বা জর্দান ভ্রমণ করতে চাই ?
উত্তর: জ্বি আপনি ভ্রমণ করতে পারবেন ইনশাআল্লাহ, এ ধরনের অনেক গুলো প্যাকেজ আমাদের ওয়েবসাইটে দেয়া আছে, তাছাড়া চাইলে কাস্টমাইজ প্যাকেজ ও নিতে পারবেন, তবে প্যাকেজ মূল্য পরিবর্তন হতে পারে, এসব প্যাকেজ নিতে চাইলে ভিজিট করুন………….
https://www.bikorshon.com/umrah-packages/জিজ্ঞাসা: আমি আমার পছন্দের এয়ারলাইন্সে এ ভ্রমণ করতে চাই ?
উত্তর: জ্বি আপনি আপনার পছন্দের এয়ারলাইন্সে ভ্রমণ করতে পারবেন, আমরা কাস্টমাইজ প্যাকেজ ও করে থাকি, তবে প্যাকেজের মূল্য পরিবর্তন হতে পারে |
জিজ্ঞাসা: আমি হারাম অথবা কাবা ভিউ রুমে থাকতে চাই ?
উত্তর: জ্বি নিতে পারবেন ইনশাআল্লাহ, আমরা কাস্টমাইজ প্যাকেজ ও করে থাকি, তবে প্যাকেজের মূল্য পরিবর্তন হতে পারে |
জিজ্ঞাসা: আমি একদিন জেদ্দা/তায়েফ যেতে চাই, আপনারা কি ব্যবস্থা করতে পারবেন?
উত্তর: জ্বি নিতে পারবেন ইনশাআল্লাহ, আমাদের সব রকমের ব্যবস্থা আছে, তবে প্যাকেজের মূল্য পরিবর্তন হতে পারে |
জিজ্ঞাসা: ওমরাহ ভিসায় এখন কোন কোন শহরে যাওয়া যায় ?
উত্তর: এখন ওমরাহ ভিসায় আরবের যে কোনো জাগায় ভ্রমণ করা যাবে ইনশাআল্লাহ, তবে যে কয়দিন অবস্থান করবেন তার হোটেল বুকিং থাকতে হবে |
জিজ্ঞাসা: বর্তমানে ওমরাহ ভিসার মেয়াদ কতদিনের ?
উত্তর: ৯০ দিন |
জিজ্ঞাসা: আমি শুধু ওমরাহ ভিসা করতে চাই ?
উত্তর: জ্বি ইহা বর্তমানে সম্ভব, তবে ইহা সবসময় সম্ভব হয় না, তাই আমাদের হট লাইনে যোগাযোগ করে জেনে নিতে পারেন…………………….
+8801617 2222 50 / +8801617 2222 60জিজ্ঞাসা: আমি একা একা ওমরাহ করতে যেতে চাই (মহিলাদের ক্ষেত্রে / আমি আর আমার মেয়ে ওমরাহ করতে যেতে চাই ( একাধিক মহিলার গ্রূপের ক্ষেত্রে) আমরা কি মাহরাম পুরুষ ছাড়া যেতে পারবো ?
উত্তর: না পারবেন না, কেননা জায়েজ নয়, এই জন্য আমরা মাহরাম পুরুষ ছাড়া ওমরাহ ভিসা করিও না |
জিজ্ঞাসা: একজন পুরুষ সর্বোচ্চ কত জনের মাহরাম হয়ে যেতে পারে ?
উত্তর: ইচ্ছে মতো, এমন কোনো বিধি নিষেধ নেই |
জিজ্ঞাসা: একজন মহিলা সর্বোচ্চ কত জনকে মাহরাম বানিয়ে নিয়ে যেতে পারে ?
উত্তর: একজন |
জিজ্ঞাসা: ওমরাহ ভিসা করার ক্ষেত্রে মা/বোনদের (মহিলাদের) মাহরাম কে কে হতে পারে ?
উত্তর: প্রথমত: স্বামী বাবার মতো ০৪ জন- বাবা, শশুর, চাচা ও মামা | ভাইয়ের মতো ০৫ জন- সহোদর ভাই, সৎ ভাই , নিজ নানা, নিজ দাদা, নিজ নাতি | ছেলের মতো ০৫ জন- ছেলে, দুধ ছেলে, আপন ভাইয়ের ছেলে (ভাতিজা) আপন বোনের ছেলে( ভাগিনা) ও মেয়ের জামাই |
জিজ্ঞাসা: আমার বয়স ৪০ এর নিচে, শুনেছি ৪০ এর নিচে পুরুষরা ওমরাহ ভিসা করতে পারেনা ?
উত্তর: জ্বি সিঙ্গেল পুরুষের ক্ষেত্রে এখন ওমরাহ ভিসা করা যাচ্ছে, তবে ইহা সব সময় করা সম্ভব হয়না, তবে ৪০ বছরের নিচে পুরুষরা মা/বোনদের মাহরাম হয়ে ওমরাহ করতে যেতে পারবেন, যেমন: স্বামী – স্ত্রী, মা – ছেলে, ভাই – বোন | এ বিষয়ে আরো জানতে আমাদের হট লাইনে যোগাযোগ করতে পারেন –
+8801617 2222 50জিজ্ঞাসা: জাতীয়তা বাংলাদেশী কিন্তু আমেরিকা/ব্রিটিশ/কানাডার অথবা অন্য কোনো দেশের পাসপোর্ট হোল্ডার হলে কি বাংলাদেশ থেকে ওমরাহ ভিসা করা যাবে ?
উত্তর: বর্তমান সময়ে বাংলাদেশ থেকে ওমরাহ ভিসা করতে চাইলে বাংলাদেশী পাসপোর্ট প্রয়োজন হয়, বিস্তারিত জানতে কল করুন- +8801617- 2222 50-
+8801617- 2222 50জিজ্ঞাসা: ওমরাহ ভিসা করতে কি কি লাগে ?
উত্তর: পাসপোর্ট ( কমপক্ষে ০৬ মাস মেয়াদ থাকতে হবে), পাসপোর্ট সাইজের ০২ কপি ছবি এবং কোভিড ১৯ এর ভ্যক্সিনেসন সার্টিফিকেট |
জিজ্ঞাসা: আপনাদের প্যাকেজ বুকিং সিস্টেম কি ?
উত্তর: আমাদের প্যাকেজের বর্ণনা পেইজে দেয়া আছে, ভিজিট করুন-
https://www.bikorshon.com/umrah-packages/জিজ্ঞাসা: প্যাকেজ বুকিং করার পর যদি কোনো কারণে যেতে না পারি তবে আমি কি প্যাকেজের সম্পূর্ণ টাকা ফেরত পাবো ?
উত্তর: আমাদের প্যাকেজের বর্ণনা ওয়েবসাইটে দেয়া আছে, ভিজিট করুন-
https://www.bikorshon.com/umrah-packages/ from- Bangladeshজিজ্ঞাসা: আপনারা সমমান হোটেল লিখেছেন কেন? যেটা লিখেছেন সেটা কি নাও দিতে পারেন ?
উত্তর: আমরা কাস্টমার কুয়ারি পাওয়ার পর সাধারণত ৩/৪ কর্ম দিবস সময় নেই এবং জানিয়ে দেয় যে নির্দিষ্ট হোটেল টি ওই সময় এভেইলএবল আছে কিনা, যদি না থাকে তবে বিকল্প হোটেল অফার করি, যেমন, জম জম এর জায়গায় হিল্টন অথবা বুরুজ এল সুলতান এর জায়গায় আরিজ আল ফালাহ ইত্যাদি |
জিজ্ঞাসা: আপনারা ওমরাহ ভিসা করতে কতদিন সময় নেন ?
উত্তর: কমবেশি ৩/৪ কর্ম দিবস |
জিজ্ঞাসা: ওমরাহ ভিসা হওয়ার কত দিনের মধ্যে সৌদি আরব ঢুকতে হবে ?
উত্তর: ৯০ দিনের মধ্যে |
জিজ্ঞাসা: আমরা এক সাথে ১০ জোনের গ্রুপ, কোনো ডিস্কাউন্ট পাবো কিনা ?
উত্তর: জ্বি পেতে পারেন, প্রয়োজনে কল করুন +8801617 2222 50
জিজ্ঞাসা: খাবার কি প্যাকেজে অন্তর্ভুক্ত ?
উত্তর: আমাদের প্যাকেজের বর্ণনা ওয়েবসাইটে দেয়া আছে, ভিজিট করুন-
https://www.bikorshon.com/umrah-packages/ from- Bangladeshজিজ্ঞাসা: প্যাকেজের মধ্যে জিয়ারা (মক্কাহ / মদিনায় ইসলামিক দর্শনীয় স্থানসমূহ ভ্রমণ ) আছে কিনা ?
উত্তর: আমাদের প্যাকেজের বর্ণনা ওয়েবসাইটে দেয়া আছে, ভিজিট করুন-
https://www.bikorshon.com/umrah-packages/ from- Bangladesh
জিজ্ঞাসা: ওমরাহ করার সময় সাথে মুয়াল্লিম / গাইড থাকবে কিনা ?
উত্তর: আমাদের প্যাকেজের বর্ণনা ওয়েবসাইটে দেয়া আছে, ভিজিট করুন-
https://www.bikorshon.com/umrah-packages/ from- Bangladeshজিজ্ঞাসা: আমি আপনাদের নির্ধারিত তারিখে যেতে পারবোনা, আমার পছন্দ মতো তারিখে যেতে পারবো কি ?
উত্তর: জ্বি যেতে পারবেন ইনশাআল্লাহ, তবে প্যাকেজের মূল্য পরিবর্তন হতে পারে |
জিজ্ঞাসা: ১০/১১/১২ বছরের ছেলেকে মাহরাম বানিয়ে “মা/বোন” কি ওমরাহ করতে যেতে পারবে ?
উত্তর: না পারবেনা, মাহরাম হতে হলে সর্বনিম্ন বয়স ১৭ বছর হতে হবে (পাসপোর্ট অনুযায়ী) |
জিজ্ঞাসা: সৌদি আরবে কখন তাপমাত্রা কম থাকে ?
উত্তর: সাধারণত ডিসেম্বর আর জানুয়ারির দিকে |
জিজ্ঞাসা: আমরা কয়েকজন মহিলা একজন পুরুষকে মাহরাম বানিয়ে ওমরাহ করতে যেতে চাই, আমরা কি যেতে পারবো ?
উত্তর: যদি উক্ত পুরুষ ইসলামের নির্দেশনা অনুযায়ী সব মহিলাদের মাহরাম পুরুষ হন তবে যেতে পারবেন, অন্যথায় নয় |
জিজ্ঞাসা: আপনাদের প্যাকেজ গুলো কি ইএমআই (EMI) তে নেয়া যাবে ?
উত্তর: এখন পর্যন্ত এ সার্ভিস আমরা চালু করেনি কেননা আমার চাচ্ছি সম্পূর্ণ ১০০% সুদ মুক্ত (EMI) সার্ভিস আপনাদের দিতে |
জিজ্ঞাসা: আপনাদের ঢাকার বাইরে কোথায় কোথায় অফিস আছে ?
উত্তর: এখন পর্যন্ত আমাদের অন্য কোথাও কোনো শাখা নেই |
জিজ্ঞাসা: আমি ঢাকার বাহিরে থাকি কিভাবে আপনাদের কাছে পাসপোর্ট পৌছাবো ?
উত্তর: কুরিয়ার করতে পারেন অথবা প্রয়োজনে কল করুন +8801617 2222 50
জিজ্ঞাসা: আপনাদের অফিস কোথায়?
উত্তর: Kha-12/2, 5th Floor, Shahjadpur, Gulshan, Dhaka-1212